নাসার গ্লি মিশনে যাবে মেইড ইন বাংলাদেশ স্যাটেলাইট

৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:২৫  

নাসার গ্লি মিশনের জন্য স্যাটেলাইট বানাচ্ছে বাংলাদেশে। দেশের ২০টির বেশী বিশ্ববিদ্যালয় থেকে ৬০ জন শিক্ষার্থী গবেষক লাল-সবুজের পতাকাবহী এই স্যাটেলাইট বানানো হচ্ছে ওয়ালটন গ্রুপের গাজীপুরের ওয়ালটন টেলিভিশনের আইএসও স্ট্যান্ডার্ড ৭ মানের ক্লিনরুম রিসার্চ ল্যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্যাটেলাইটের পূর্ণাঙ্গ সিমুলেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানিয়েছেন, সেখানকার একটি স্যাটেলাইট থেকে অপর স্যাটেলাইটে ৯১৫ মেগাহার্টজ ফ্রিকয়েন্সিতে সেন্সর ডাটা সফলভাবে প্রেরণ করা সম্ভব হয়েছে।

পরিদর্শনের সময় গবেষকদের পরক্ষ থেকে জানানো হয়, দেশে প্রস্তুতকৃত এই প্রথম স্যাটেলাইট প্রকল্পের অধীনে স্যাটেলাইটের ডেভলপমেন্ট পর্ব শেষ করে স্যাটেলাইটের ৩৭টি ফ্যাঙ্কশনাল টেস্ট ও ৫টি ইনভাইরনমেন্ট টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়। উন্নত ইন্ট্রিগ্রেটেট চিপ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ২০ কেজি ওজনের স্যাটেলাইটকে ২০ গ্রামে নিয়ে আসা সম্ভব হয়েছে। এতে রয়েছে ৫টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর যা দিয়ে চাঁদের তাপমাত্রা, ম্যাগনেটিক ফিল্ড, ভূমিকম্পন, ডাই-ইলেক্ট্রিক ক্যাপাসিটেন্স ও স্যাটেলাইটের অভ্যন্তরীণ তাপমাত্রা জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির মেলবন্ধন রচনায় এটুআই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং ওয়ালটন টেলিভিশন যৌথভাবে দেশের মাটিতেই মহাকাশ যান বানানোর এই মিশন শুরু করেছে।

0:00 / 0:28